jvস্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মহানগরী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
রংপুর র্যাব-১৩ এর একটি সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর পীরজাবাদ সংলগ্ন প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর গালিদ মো. নাতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
