নাগেশ্বরীতে বিয়ের গীত প্রতিযোগিতা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:২২

‡jvনাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে গ্রামীণ ঐতিহ্যের বিয়ের গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কেদার ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ প্রতিযোগিতা হয়। এতে অংশগ্রহণ করে ঐ ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯টি মহিলা দল।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান প্রমুখ।