রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:২৩

‡jvস্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা কমিটির কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু। নবগঠিত রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম ও সাধারণ সস্পাদক রিয়াজ মাহামুদ সুজনসহ ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।