jvতালা (সাতক্ষীরা) সংবাদদাতা
জাল দলিলের জমি রেজেস্ট্রির সময় তালার ইসলাকাটি রেজেস্ট্রি অফিস থেকে বৃহস্পতিবার বিকেলে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। আটকরা হলো—সুভাষ রজক ও শাহজাহান গাজী। ঘটনার সময় তালার ইসলামকাটি ভূমি রেজেস্ট্রি অফিসে গোনালী মৌজার একটি পেরী ফেরি খাসের পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রি করতে গেলে সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন। এ সময় দাতা ও গ্রহীতা তাকে রেজেস্ট্রির জন্য চাপ সৃষ্টি করে। পরে পুলিশে খবর দিলে জালিয়াতির কাগজ পত্রসহ দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
