jvচরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে বাল্যবিয়ে সম্পাদনের দায়ে কাজি মো.নুরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে বর মো. শামীমকে (২৩) ২০ হাজার টাকা, বরের বাবা মো. জেবল হক বেপারীকে ৩০ হাজার এবং কনের বাবা জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন নিজ কার্যালয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত কাজী চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের ওবায়দুল হকের ছেলে এবং উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
