ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কংগ্রেসের কাছে মিথ্যা কথা বলা, নারীদের অবৈধভাবে অর্থ প্রদান করায় তাকে এই কারাদণ্ড দেয় আদালত। গতকাল বুধবার ম্যানহাটনের আদালতের ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম পাউলে এই আদেশ দেন। এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের অভ্যন্তরীণ সার্কেলের কাউকে স্পেশাল কাউন্সিলের তদন্তে কারাদন্ড দেওয়া হলো। -বিবিসি