এক মহিলা দাঁত তুলতে ডেন্টিস্টের কাছে গেছে। দাঁত তোলার চেয়ারে বসার পর মহিলা বলল, আমি বুঝতে পারছি না দাঁত তোলা কষ্টের না বাচ্চা প্রসব বেশি কষ্টের।
ডেন্টিস্ট তখন বলে উঠলেন, আপনি জলদি সিদ্ধান্ত নিন, আমাকে সেভাবেই চেয়ারটা সেট করতে হবে।
.
আমেরিকার এক ম্যাচ ফ্যাক্টরির ফোরম্যানকে হঠাত্ করে মেডেল অব অনার দেওয়া হচ্ছে। ফোরম্যান তো অবাক। সে কী করল যে তাকে এ সম্মান জানানো হচ্ছে। তখন উদ্যোক্তারা জানাল যে ‘দেশের ইউরিনিয়াম প্ল্যান্টে সন্ত্রাসীরা আগুন ধরাতে গিয়েছিল তারা ব্যর্থ হয়েছে।’
‘সেক্ষেত্রে আমার ভূমিকা কোথায়? আমি কী করলাম?’
‘আরে এখনো বুঝতে পারলে না তারা তোমার ফ্যাক্টরির ম্যাচ ব্যবহার করেছিল... বলাই বাহুল্য তোমার ম্যাচটি জ্বলেনি।’
