স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে গতকাল শুক্রবার শুরু হওয়া বঙ্গবন্ধু কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় জায়ান ইউনাইটেড ও লিজেন্ট কম্পিউটার দলের খেলাটি ড্র হয়েছে। সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে চলছে ইন্দুরহাট বন্দর যুব সমাজ আয়োজিত এই টুর্নামেন্ট। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম ২২ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লা আল মামুন বাবু, অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. আমির হোসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ প্রমুখ।
