তুহিন হত্যা :রিমান্ড শেষে বাবা ও দুই চাচা জেলে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:১৩

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে শিশু তুহিনকে হত্যার ঘটনায় তার বাবা ও দুই চাচাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকালে তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার খাস কামরায় নেওয়া হয় তুহিনের পিতা আব্দুল বছিরকে। সেখান থেকে বছিরসহ তিন জনকে কারাগারে প্রেরণ করেন আদালত।

আদালতের খাস কামরায় আসামিরা জবানবন্দি দিয়েছেন কি না সে বিষয়ে কিছু বলতে চায়নি পুলিশ। তবে আবারও তাদের রিমান্ড আবেদন করা হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে এই ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা করেন। এই মামলায় পুলিশ তুহিনের বাবা আব্দুল বছির, চাচা মোছাব্বির ও জমসেদসহ পাঁচ জনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত ১৫ অক্টোবর বাবা ও দুই চাচার রিমান্ড মঞ্জুর করে।