রূপগঞ্জে রাস্তার পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:২৬

রূপগঞ্জে বরপা লাইফ এইড হাসপাতালের উদ্যোগে ৩ কিলোমিটার রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্টার ক্যাবল নেটওয়ার্কের অর্থায়নে উপজেলার তারাবো পৌরসাভার বরপা পূর্বপাড়া এলাকায় রাস্তার পাশে এই বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাংবাদিক ছাত্তার আলী সোহেল, এস এম শাহাদাত, আরিফ হাসান আরব প্রমুখ।