ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের জন্মদিন পালিত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউলেসার যৌথ উদ্যোগে ১৭ অক্টোবর স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্যিক সাংবাদিক আনিসুল হক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার, উপাধ্যক্ষ সেলিনা আক্তার, ইউলেসার সভাপতি নাইম আহমেদ খান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান সরকার লিটু প্রমুখ। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং শহিদ শেখ রাসেলের সহপাঠী বন্ধুরা।—প্রেস বিজ্ঞপ্তি