শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ‘কোটি হূদয়ে জয়বাংলা’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল শুক্রবার বিকালে হোটেল ভোজন, পল্টনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ‘জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ঢাকা মহানগর দক্ষিণ’। প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান সিরাজ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মো. আকরাম হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তরা ছোট্ট শেখ রাসেলের সল্প জীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
