শিবচরের দুই বারের সফল সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল করিম তালুকদার গতকাল ভোর ৫টায় ঢাকার ইবনেসিনা হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের প্রথম জানাজা শনিবার বাদ আসর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দ্বিতীয় জানাজা রবিবার বেলা ১১টায় শিবচর উপজেলার হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হবে।
