প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

সুপ্রিয় বন্ধুরা,  অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে।

 

মানবাধিকার                                              

 

১. জাতিসংঘ কত সালে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?

উ: ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর।

২. সকল সুযোগ-সুবিধা পাওয়ার  অধিকারগুলোকে কী বলে?

উ: মানবাধিকার।

৩. মানবাধিকার রক্ষায় আমরা কী করতে পারি?

উ: সকলকে সচেতন করা এবং প্রয়োজনে প্রতিবাদ করা।

৪. কারা ছেলেদের মতো শিক্ষার সুযোগ পায় না?

উ: মেয়েরা।

৫. কোন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না?

উ: কাজের ক্ষেত্রে।

৬. কারা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না?

উ: বাড়িতে কাজে সহায়তাকারীরা।

৭. বাড়িতে কাজে সহায়তাকারীদের অনেক সময় কোথায় পাচার করে দেয়া হয়?

উ: আমাদের দেশ থেকে অন্য দেশে।

৮. নারী ও শিশুদের কোথায় পাচার করা হয়?

উ: বিদেশে।

৯. অনেক শিশু কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়?

উ: পরিবারের অসচ্ছলতার কারণে।

১০. বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?

উ: ১৮ বছরের।

১১. অনেক সময় সামান্য বা বিনা কারণে কাদের শারীরিক নির্যাতন করা হয়?

উ: শিশুদের।

১২. শহরের অনেক শিশু কেন গৃহহীন ?

উ: পরিবারের সামর্থ্য না থাকায়।

১৩. কারা অন্যের স্পর্শে আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে?

উ: অটিস্টিক শিশু।

১৪. কারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ্য?

উ: অটিস্টিক শিশু।

১৫. কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই কী করতে পারে?

উ: লেখাপড়া।

১৬. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে দক্ষ?

উ: ছবি আঁঁকা, অংক করা বা গান গাওয়া।

১৭. অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে  সংবেদনশীল?

উ: আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে।

১৮. অটিস্টিক শিশুদের প্রতি কেমন আচরণ করব না?

উ: যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়।