সংক্ষিপ্ত প্রশ্ন
বিজ্ঞান
স্বাস্থ্যবিধি
১. কী মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি?
উ: স্বাস্থ্যবিধি।
২. সংক্রামক রোগ কী?
উ: বিভিন্ন রোগ জীবাণু যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ।
৩. কোন রোগ একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে?
উ: সংক্রামক রোগ।
৪. হাঁচি-কাশির মাধ্যমে কোন রোগ সংক্রমিত হয়?
উ: সংক্রামক রোগ।
৫. কীসের মাধ্যমে রোগ সংক্রমিত হতে পারে?
উ: মশা এবং কুকুরের কামড়ে। এছাড়া দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও রোগ সংক্রমিত হতে পারে।
৬. বায়ুবাহিত রোগ কী?
উ: বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে।
৭. কয়েকটি বায়ুবাহিত রোগের নাম লেখ।
উ: সোয়াইন ফ্লু, হাম. গুটিবসন্ত, যক্ষ্মা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি।
৮. পানিবাহিত রোগ কী?
উ: পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে।
৯. পানিবাহিত রোগগুলো কী কী?
উ: ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড।
১০. ছোঁয়াচে রোগ কী?
উ: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ।
১১. এইডস রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়?
উ:এইচআইভি ভাইরাস।
১২. কোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক রোগ ছড়ায়?
উ: কুকুরের।
১৩. মশার কামড়ে কোন রোগ ছড়ায়?
উ: ম্যালেরিয়া এবং ডেঙ্গু।
১৪.কিসের মাধ্যমে সংক্রামক রোগ হয়?
উ: জীবাণুর ।
১৫. ঘরে পর্যাপ্ত কিসের ব্যবস্থা থাকতে হবে?
উ: আলো বাতাসের।
১৬. কখন টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকতে হবে?
উ: হাঁচি-কাশির সময়।
১৭.কোন পানি ব্যবহার করতে হবে?
উ: নিরাপদ পানি।
১৮. কেমন খাবার গ্রহণ করতে হবে?
উ: সুষম খাবার।
১৯. কৌটা, টায়ার, ফুলের টবে জমে থাকা পানিতে কোন মশা ডিম পারে?
উ: ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক মশা।
২০. আমরা কিভাবে রোগমুক্ত থাকতে পারি?
উ: প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে।
২১. কীভাবে সংক্রামক রোগের প্রতিকার করা যায়?
উ: পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করে।
