প্রফেসর মো.মজিদুল ইসলাম
চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। এ পরীক্ষার মাধ্যমে তোমরা একটা আনুষ্ঠানিক সার্টিফিকেট পাবে। সম্প্রতি দেখা যাচ্ছে পরীক্ষার পূর্বে অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেক সময় ব্ল্রাকমেইলের বা প্রতারণার শিকার হয়। দেখা যায় মিথ্যা একটা সংবাদ ফেসবুকে দিয়ে শিক্ষার্থীদের মিসগাইড করে। এসব থেকে শিক্ষার্থীরা যেনো দূরে থাকে। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলে যা কখনোই তার সন্তানের জন্য সুফল বয়ে আনবে না। সারাবছর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় ফল ভালো করবেই। আরেকটা বিষয় হলো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষাও দিতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পড়াশোনার জন্য উত্সাহিত করবেন।
প্রশ্নপত্র হাতে পেলে তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এতগুলো প্রশ্নের মধ্যে দু-একটা তোমার অজানা থাকতেই পারে। এ নিয়ে মন খারাপ করবে না। লিখতে লিখতে বিষয়গুলো মনে পড়বে। আবার প্রশ্ন সহজ হয়েছে অথবা কমন পড়েছে ভেবে খুব উত্ফুল্ল হওয়ারও প্রয়োজন নেই।
