Topic সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে রাখতে হবে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:০৫

  ইংরেজি

সুমন লেনার্ড রোজারিও

সিনিয়র শিক্ষক, ইংরেজি

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

প্রিয় JSC শিক্ষার্থী বন্ধুরা,

বছরের  সমাপ্তিলগ্নে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশাকরি ইতিমধ্যে তোমরা ২০১৯ খ্রিস্টাব্দের অষ্টম শ্রেণির JSC পরীক্ষায় ইংরেজী বিষয়ের উপর যথেষ্ট প্রস্তুতি নিয়েছ। NCTB কর্তৃক প্রদত্ত Syllabus ও Marks Distribution অনুযায়ী ইংরেজি বিষয়ের ১০০ নম্বরের প্রশ্নপত্রে Part-A: Seen (20 Marks), Part-B: Unseen (25 Marks), Part-C: Grammar (25 Marks), এবং Part-D: Writing (30 Marks) থাকবে। আজ অমরা English Grammar অংশ (25 Marks) এর উপর কীভাবে ভালো করা যায় সে সম্পর্কে একটু আলোকপাত করবো। তোমরা জান যে Part-C অংশে ইংরেজি ব্যাকরণের উপর রয়েছে ২৫ নম্বর। JSC পরীক্ষায় ইংরেজি বিষয়ে তোমার A+ বা জিপিএ ৫ পাওয়া অনেকাংশে নির্ভর করছে এই Grammar অংশের উপর। প্রায় অধিকাংশ সময়ে অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রেই দেখা যায়, তোমরা ব্যাকরণ অংশকে (বাংলা ও ইংরেজি উভয় ব্যাকরণ) অনেক ভয় পাও এবং এজন্য এই অংশটিকে আপন করে নাও না বরং দূরে সরিয়ে রাখ। এতে করে দিন দিন ব্যাকরণ অংশের সাথে তোমার একটা দূরত্ব তৈরী হয় যা তোমার সামগ্রিক পরীক্ষার রেজাল্টের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। তাই ব্যাকরণ বা Grammar অংশে ভালো করতে হলে তোমাকে নির্ধারিত Text বা Topic এর প্রতিটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে রাখতে হবে। বিভিন্ন বই থেকে Text বা Topic গুলো পড়ে সমস্যাগুলো অর্থ্যাত্ তুমি যেগুলো বোঝনি তা find out বা identify করে শিক্ষকদের নিকট থেকে সমাধান নিয়ে প্রত্যেকটি Text সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে রাখবে। মনে রাখবে যে ব্যাকরণ অংশের প্রতিটি Text বা Topic-ই তোমাকে আবারও পরবর্তী শ্রেণিতে পড়তে হবে। তাই একবার যদি তুমি তোমার সমস্যাগুলোর সমাধান নিয়ে প্রতিটি Text বা Topic সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে রাখ তাহলে পরবর্তী শ্রেণিতে তুমি অনেক বেশী ভালো করতে পারবে। 

এবার এক নজর দেখে নেই Part-C অর্থ্যাত্ Grammar অংশে কত নম্বর প্রশ্নে কীকী বিষয় বা Topic  রয়েছে এবং কীভাবে এ অংশে সহজ উপায়ে ছোটখাট ভুল-ভ্রান্তি গুলো Avoid করে ভালো নম্বর পাওয়া যায়। একটি কথা সবসময় মনে রাখতে হবে আমরা প্রায়ই অনেক সময় অনেক জানা প্রশ্নের উত্তরগুলোও অসাবধানতা বা অসর্তকতাবশত ভুল লিখে দিয়ে আসি।

প্রশ্নপত্রের কাঠিন্যতার মাপকাটিতে দুএকটি প্রশ্নের উত্তর তোমার জানা নাও থাকতে পারে। এটাই স্বাভাবিক। এক্ষেত্রে জানা সহজ প্রশ্নের উত্তরগুলো থেকেও যদি তুমি অসাবধানতাবশত দু-চারটি ভুল লিখে দিয়ে আস সেক্ষেত্রে তোমার মার্কস কত কমে যাবে সেটা কি কখনও ভেবে দেখেছ? তাই তোমাকে অবশ্যই সর্তক এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে জানা প্রশ্নগুলোর উত্তর কিছুতেই ভুল না করা। 

Question No 9- এ রয়েছে Prefixes and Suffixes - (0.5দ্ধ10 = 05 Marks). এ প্রশ্নে  একটি Passage-এ বন্ধনীর ভিতরে 10 টি Base Word দেওয়া থাকবে। এগুলোর সাথে প্রয়োজন অনুসারে Prefix ও Suffix যোগ করে Text টির শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বসাতে হবে। এক্ষেত্রে পরীক্ষার উত্তররপত্রে শুধু (a), (b), (c), (d), (e) ….. প্রভৃতি স্থানে answer লিখলেই চলবে। এই অংশে ভালো করতে হলে প্রথমে সম্পূর্ণ Text টি ভালোভাবে পড়তে হবে। একটু মনোযোগ দিয়ে পড়লেই ধরা যায় Base Word এর সাথে Prefix যোগ করতে হবে না Suffix যোগ করতে হবে নাকি Prefix ও Suffix উভয়ই যোগ করতে হবে। এক্ষেত্রে Base Word এর Synonym, Antonym, Noun Form, Adjective Form, Adverb Form, Gerund, Participle এবং Article সম্পর্কে যাদের অভিজ্ঞতার ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ, তারা তত নির্ভুলভাবে answer করতে পারবে। তবে বেশি বেশি অনুশীলন এবং Parts of Speech এর উপর ভালো দক্ষতা এক্ষেত্রে তোমাকে শতভাগ মার্কস পেতে সাহায্য করবে। 

Question no 10- এ রয়েছে  Article-(0.5দ্ধ10 = 05 Marks). এ Test Item-টিতে 10টি শূন্যস্থান সংবলিত একটি Passage দেওয়া থাকবে। উপযুক্ত Article (a), (an) ও (the) ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তবে কোন gap-এ Article নাও হতে পারে। সেক্ষেত্রে (দ্ধ) চিহ্ন ব্যবহার করতে হবে যা Zero Article নামে পরিচিত। এক্ষেত্রে পরীক্ষার উত্তররপত্রে শুধু (a), (b), (c), (d), (e) ….. প্রভৃতি লিখে answer লিখলেই চলবে। এই অংশে ভালো করতে হলে প্রথমে সম্পূর্ণ Text টি ভালোভাবে পড়তে হবে। Article (a), (an) ও (the) এবং Zero Article অর্থ্যাত্ (দ্ধ) এর ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। বিশেষ করে তোমরা প্রায়ই যে ভুলটি এখানে করে থাক তা হচ্ছে Full Stop এর পর Small Letter ব্যবহার কর। যা আসলে Capital Letter এর হবে। তাই সর্তক থাকলে সহজেই এভুলগুলো এড়ানো যায়। Question no 11- এ রয়েছে  Transformation of Sentence বা Changing of Sentence (Degree বাদ) -(1দ্ধ5 = 05 Marks). এ অংশে পাঁচটি বাক্য দিয়ে সেই বাক্যগুলোকে পরিবর্তন করতে বলা হবে। নির্দেশনা অনুসারে এ বাক্যগুলো Affirmative, Negative, Interrogative, Exclamatory এবং Active বা Passive-এ পরিবর্তন করতে হবে। তুলনামূলকভাবে এই অংশটি অনেক শিক্ষার্থীর নিকটই একটু ভয়ের কারণ। তাই বছরের শুরু থেকেই তারা এই অংশটিকে এড়িয়ে যায় বা কম পড়ে। কিন্তু একটু মনোযোগ ও ধৈর্য্য নিয়ে  বোঝে এই বিষয়টি পড়লে দেখা যাবে যে বিষয়টি আসলে তত কঠিন নয়। এই অংশে তোমরা প্রায়ই অসর্তকতা বা অসাবধানতাবশত যে ভুলটি কর তা হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। প্রায়ই দেখা যায় Assertive Sentence (Affirmative, Negative) বা Imperative Sentence এ Full Stop Sign নেই। Interrogative Sentence এ Interrogative Sign নেই। Exclamatory Sentence এ Exclamation Sign নেই। এতে করে কাঙ্খিত ফলাফল অর্জন কোনভাবেই সম্ভবপর হয়ে উঠে না। তবে বেশি বেশি অনুশীলনের মাধ্যমে এবং যথাযথ correction নিয়ে এই অংশে তুমি ধীরে ধীরে উন্নতি করতে পার। প্রয়োজনে নিয়মগুলো ছোট করে লিখে একটি সীট তৈরী করে নিয়ে সবসময় পড়ার টেবিলের কাছাকাছি রাখ যাতে করে প্রতিদিন একটু একটু করে এক নজর দেখে নিতে পার। এতে করে তুমি সহজেই বিষয়টি আত্তস্থ করতে পারবে।

Question no 12- এ রয়েছে  Narration বা Speech (05 Marks). এ অংশে একটি Passage বা Text দেওয়া থাকবে যাকে Indirect Speech-এ নিতে হবে। তুলনামূলকভাবে Transformation of Sentence এর মতো এই অংশটিও অনেক শিক্ষার্থীর নিকট একটু ভয়ের কারণ। তাই বছরের শুরু থেকেই তারা এই অংশটিকে এড়িয়ে যায় বা কম পড়ে কিন্তু একটু মনোযোগ ও ধৈর্য্য নিয়ে  বোঝে এই বিষয়টি পড়লে দেখা যাবে যে বিষয়টি আসলে তত কঠিন নয়। মোটামুটিভাবে Tense, Number and Person ও Changing Words এর সাথে সম্পৃক্ত নিয়মগুলো খেয়াল রেখে এবং কিছু কিছু শব্দ যেমন “Yes” থাকলে replied in the affirmative  “No” থাকলে replied in the negative “sir” থাকলে এবং তা শিক্ষককে বোঝালে respectfully বা with respect কিন্তু “sir” থাকলে এবং তা শিক্ষককে না বুঝিয়ে অফিসের বস, ব্যাংকের ম্যানেজার বা উর্ধতন কর্মকর্মাকে বোঝালে addressing as sir হবে- প্রভৃতি শব্দের যথাযথ ব্যবহার করতে পারলেই মোটামুটি ভালো মার্কস পাওয়া যায়।  

Question no 13- এ রয়েছে  Punctuation (05 Marks). এ অংশে একটি Passage বা Text অথবা কয়েকটি Sentence দেওয়া থাকবে যেখানে যথাযথ স্থানে যথাযথ Punctuation এবং Capitalization বসাতে হবে। তোমাদের কাজ হলো Text অথবা Sentence গুলো ভালোভাবে পড়ে শুদ্ধভাবে Capital Letter এবং Punctuation ব্যবহার করে পুনরায় লিখা। এ অংশে মোটামুটিভাবে তোমরা সবাই কমবেশি ভালো করে থাক। তবে লক্ষ্য রাখতে হবে Text টি যদি Passage এ থাকে তবে সেখানে “বক্তা” কে বা “শ্রোতা” কে এবং কোন অংশটি “বক্তা” এবং কোন অংশটি “শ্রোতা” বলেছে তা ভালোভাবে বোঝে নিতে পারলে একদিকে যেমন তুমি নির্ভুলভাবে Punctuation এবং Capitalization ব্যবহার করতে পারবে তেমনি অন্যদিকে Narration বা Speech এর ক্ষেত্রেও তোমার দক্ষতা বৃদ্ধি পাবে।