Passageটি ভালোভাবে পড়ে উত্তর করতে হবে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:১৪

 

 ইংরেজি

বরুন চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক

জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়,শরীয়তপুর

                 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইংরেজি বিষয়ের Part-A,Part-B অংশের প্রশ্ন লিখার ধরণ ও মান বন্টন নিয়ে লিখছি। বছরের মাঝামাঝি তোমাদের মানবণ্টনে পরিবর্তন হলেও এটি তোমাদের সুবিধার্থে করা হয়েছে তাই তোমাদের এতে কিছু ভার লাঘব হয়েছে। মনোযোগ দিয়ে বাকি সময়টা পড়াশোনা কর ভালো ফল অর্জন করবে আশা করি।                                

Part A:Seen(20)

Seen Passage

Question no.1   Multiple choice:প্রদত্ত Seen passage/Text-এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করার জন্য এই অংশে ৭টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ৪টি করে সম্ভাব্য বিকল্প উত্তর দেয়া থাকবে। বিকল্প উত্তরগুলোর মধ্যে সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বাছাই করতে হবে। তারপর উত্তরপত্রে শুধু সঠিক উত্তরটিই লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে ৭টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ৭।

Ouestion no.2 Answering question:এই প্রশ্নটি মূলত শিক্ষার্থীদের Comprehensing অর্থাত্ অনুধাবন ক্ষমতা যাচাই করার উদ্দেশ্য দেয়া হয়েছে। প্রদত্ত Seen passage/Text থেকে ৪টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর উত্তর হতে হবেঃ  to the point অর্থাত্ যথাযথ। এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে। Seen passage/Text থেকে অবিকল কোনো বাক্য তুলে দেয়া যাবে না। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে ৪টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ৮।

Ouestionno.3 Gap Filling Without Clues:পরীক্ষায় পাঠ্যবই হতে GKwU Seen Passage এর আলোকে ৫ টি gap  দেয়া থাকবে। মুল Seen passage টির প্রদত্ত (context) অনুযায়ী  কোন শব্দটি উপযুক্ত হবে তা খাতায় লিখতে হবে উত্তরের জন্য কোনো  clue ev শব্দ তালিকা দেয়া থাকবে না। প্রতিটি Gap- এর জন্য ১ নম্বর করে ৫টি  gap-  এর জন্য মোট নম্বর হবে ৫।

Part B:Unseen Passage-(25)

Question no.4 Information transfer : প্রদত্ত Unseen Passage থেকে ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদেরকে তথ্য উপস্থাপন করতে বলা হবে। তথ্যের এই আদান-প্রদান (Information transfer)- টি হবে একটি Substitution Table-এর মাধ্যম। Table-এ পাঁচটি gap থাকবে। Gap গুলো যথাযথ  information দিয়ে পূরণ করতে হবে। প্রতিটি gap-এর জন্য ১ নম্বর করে ৫টি gap-এর জন্য মোট নম্বর হবে ৫।

Question No-5  True/False:পরীক্ষায় প্রদত্ত Unseen Passage- এর তথ্যের আলোকে ৫টি Statement দেয়া থাকবে। Statement গুলোর সত্য/মিথ্যা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীদের  শুদ্ধ ও ভুল তথ্য চিহ্নিতকরণের ক্ষমতা True/ False দ্বারা যাচাই করা হয়| বাক্যগুলো সাধারণত বিবৃতিমূলক হবে। তা পরীক্ষার উত্তরপত্রে বাক্যটি True হলে True লিখতে হবে।আর, False হলে  False লিখে একটি Full stop দিয়ে সত্য বাক্যটি লিখতে হবে।

Ouestion no.6 Gap filling with clues:এক্ষেত্রে প্রদত্ত ১০টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে এখানে gap পূরণের জন্য  clue  দেয়া থাকবে। উত্তরপত্রে শুধু Gap পূরণ করার জন্য   word-গুলো লিখলেই চলবে। পুরো Passage টি লিখতে হবে না। প্রতিটি শূন্যস্থানে  .৫ নম্বর করে মোট নম্বর থাকবে ৫।

Ouestion no.৭ Gap filling without clues:এক্ষেত্রে প্রদত্ত ৫টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে এখানে gap পূরণের জন্য  clue  দেয়া থাকবে না। উত্তরপত্রে শুধ Gap পূরণ করার জন্য   word-গুলো লিখলেই চলবে। পুরো Passage টি লিখতে হবে না। প্রতিটি শূন্যস্থানে ১ নম্বর করে মোট নম্বর থাকবে ৫।           

Question no.৮ Matching sentences : এই প্রশ্নে দুটি অংশ থাকবে। প্রথম Column-এ পাঁচটি এবং দ্বিতীয় Column  সহ-এ ছয়টি কিংবা সাতটি phrase থাকবে। উভয় Column-থেকে বাক্যাংশ নিয়ে শিক্ষার্থীদেরকে অর্থপূর্ণ ৫টি সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। । এর জন্য আলাদা কোনো Passage দেয়া থাকবে না। প্রত্যেকটি Sentence-এর জন্য ১ নম্বর করে মোট নম্বর হবে ৫।