একুশে টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মেঘের খেয়া’। সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। মেঘের খেয়া এক মৃত্যুপথযাত্রী মেয়ের গল্প। ভালোবাসা এবং ঘৃণার চরম নাটকীয় দ্বন্দ্ব নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক মেঘের খেয়া। আদনান আদীব খানের রচনা এবং সৈয়দ আওলাদের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সীমানা, শেলী আহসান, প্রত্যাশা, শাহরিয়াজ, পারভিন সুলতানা দিতি, জয়শ্রীকর জয়া, আল মামুন, আলিফ, নওশাবা, মুকিদ প্রমুখ।
সিলেটের পাহাড়ি টিলার বাসিন্দা কোহিনুর, যাকে সবাই নূরী বলেই জানে। পাহাড়ি ঝরনার মতো উচ্ছ্বল-চঞ্চল এক মেয়ে। ভীষণ প্রাণবন্ত, মিশুক আর পরোপকারী বলে সবাই নূরীকে ভালোবাসে। স্নেহ করে। দূরন্ত হলেও নূরী এমন এক অসুখে ভুগছে, যার পরিণতি মৃত্যু। আর সেই সর্বগ্রাসী মৃত্যু এক পা, দু-পা করে ক্রমেই নূরীর দিকে এগিয়ে আসছে!
