আবেদীন জনী ঘুরছে দেশে দাঁতাল পশু মুখোশ পরে প্রাণগুলো সব সবুজ সবুজ কোমলমতি অবুঝ অবুঝ ঐ পশুদের হিংস্র থাবায় যাচ্ছে ঝরে। এবার ওদের রুখতে শপথ করতে হবে কোন সাহসে স্বাধীন দেশে করছে অকাজ হেসে হেসে? এবার ওদের ঘাড়টা চেপে ধরতে হবে।