নাগেশ্বরীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৭

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে শনিবার সকালে জমি থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেজাউল করিম রাজা। সে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা সন্ন্যাসী গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রেজাউল করিম রাজা গত বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার নওদাবস বড়ভিটা গ্রামে তার মামাবাড়ির উদ্দেশ্যে বের হয়। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভার বালাটারী এলাকায় নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের পাশের একটি জমিতে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বড়ো ভাই আনিছুর রহমান বাদী হয়ে নাগেশ্বরী থানায় ইউডি মামলা করেন।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।