দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
বর্তমান সরকারের দুর্নীতি ও মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকাস্থ দশমিনা উপজেলা কল্যাণ সমিতির ব্যানারে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি নওশাদ মাহামুদ অনুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস। বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ড. মো. শাহজাহান, মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যন মো. নাসির উদ্দিন পালোয়ান প্রমুখ।
