জৈন্তাপুরে মাদক ব্যবসায়ীসহ তিন জন আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৮

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ীসহ তিন জনকে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কমলাবাড়ী এলাকায় সাইট্রাস কেন্দ্রের সম্মুখে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবাসহ এক জনকে আটক করে, তখন ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর ইয়াবা ব্যবসায়ীর আত্মীয়-স্বজনরা হামলা চালায়। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে আরো একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ীসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, মাদক আইনে জামাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার ওপর মাদক আইনে মামলা ও জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল হান্নান পুলিশের ওপর হামলার ঘটনায় এসল্ট মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।