বগুড়ায় ইউনিয়ন যুবলীগ নেতাকে বহিষ্কার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৮

বগুড়া অফিস

বগুড়ার সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি লুত্ফর রহমানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করা হয়। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু যুক্তবিবৃতিতে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।