সিলেটে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল উদ্বোধন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৯

সিলেট অফিস

সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল শনিবার। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

শনিবার সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর রেজুওয়ান আহমদ, তৌফিক বক্স লিমন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ প্রমুখ।