বাগেরহাটে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৯

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় শুক্রবার রাতে ১৩ মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শরণখোলা থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার নামে শরণখোলা থানায় অস্ত্র, মাদক, চুরি, বিস্ফোরক, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় আসামি হিসেবে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।