চট্টগ্রামে দুইটি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৯

চট্টগ্রাম অফিস

নগরীর দুইটি কাপড়ের মার্কেটে সৃষ্ট আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। আগুনে দোকান ও গুদামে রক্ষিত মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রথমে জালালাবাদ মার্কেটে আগুনের উত্পত্তি হলেও সৃষ্ট আগুন পার্শ্ববর্তী জহুর হকার মার্কেটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। গতকাল শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৩টা ৫০ মিনিটে আগুনের উত্পত্তি হয়। আগুনের উত্পত্তি ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত হচ্ছে। আগুনে মশারি, কম্বল, জামা, কাপড়মহ নানা ধরনের পণ্য পড়ে গেছে। আমাদের এক কর্মী আহত হয়েছে।