গাইবান্ধায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলের দণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৯

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ শিকারের দায়ে ৯ জন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ঐ দণ্ড দেন। গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, ঐদিন ইলিশ মাছ শিকারের সময় গাইবান্ধা সদর উপজেলার কামারজানির মোল্লাচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ২০ হাজার মিটার জাল এবং সাত কেজি ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ঐ দণ্ড দেন।