বাল্যবিয়ের দায়ে বরকে দণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৯

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে বাল্যবিবাহ করার দায়ে শুক্রবার রাতে বরকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে মো. নয়ন হোসাইন (২৫)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ঐ দণ্ড দেন। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, গজারিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ে শেষে বাড়ি যাচ্ছিল নয়ন হোসাইন ও তার আত্মীয়রা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনের পরিবারের সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও আটক হয় বর।