রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। শনিবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ফারিয়ার সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল খালেক, মো. তরিকুল ইসলাম রকি, যুগ্ম সম্পাদক রাকিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
