বার্সার অনায়াস জয়

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৪

আন্তনিও গ্রিজমান, লিওনেল মেসি ও লুই সুয়ারেজের গোলে বার্সেলোনা গতকাল শনিবার এইবার এর মাঠে ৩-০ ব্যবধানে জিতে লা লিগার শীর্ষে উঠে এলো। সব প্রতিযোগিতা মিলিয়ে এটা বার্সেলোনার পঞ্চম জয়।

গ্রিজমান নিজে গোল করার পাশাপাশি অপর দুই জনের প্রয়াসেও বলের জোগান দেন। ফরাসি এই ফরোয়ার্ড বলেন, ‘আমি কেবলই এসেছি এবং খাপ খাওয়াতে সর্বদাই সময় লাগে।’

বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেরও খেলা ছিল গত রাতে। কোচ জিদানের দল সেটিতে জিতলে আবার শীর্ষে ফিরবে। কিন্তু মায়োর্কার মাঠে রিয়াল হেরে গেলে শীর্ষে ফেরা হবে না।