‘বার্সায় অনেকেই নেইমারবিরোধী’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৪

বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়েছেন বেশ কিছু ক্লাব সদস্য নেইমারকে ন্যু ক্যাম্পে আনার বিরোধী ছিলেন। যদিও কাতালান ক্লাবটি প্রকাশ্যে তাকে ফিরিয়ে আনার কথা বলেছিল। এমনকি ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিও ব্রাজিল তারকাকে ছাড়তে চেয়েছিল। কিন্তু তিনি বলেন,‘তার জন্য ফিরে আসাটা কঠিন। কারণ সে এখান থেকে চলে যাওয়ার পর অনেক ক্লাব সদস্য ও লোকজন চায় না সে ফিরে আসুক। খেলার দিক বিবেচনায় তাকে পাওয়াটা হবে দুর্দান্ত। কিন্তু অন্য বিষয়গুলোও বোঝা যায়। তাই এটা কিছুটা কঠিন।’ মেসি নিজে অবশ্য ব্যাপারটা পরিষ্কার করে দেন যে তিনি সাবেক এই সতীর্থকে চেয়েছিলেন। আর্জেন্টিনার রেডিও মেট্রোকে মেসি এও জানান যে, নেইমারের সঙ্গে তাদের এখনো যোগাযোগ আছে।