ডি মারিয়ার জোড়া গোল
স্পোর্টস ডেস্ক
চোটের কারণে মাঠ ছাড়া হওয়া নেইমারের অনুপস্থিতিতেই বড়ো জয় পেল পিএসজি। গত শুক্রবার রাতে নিস-এর বিরুদ্ধে ফরাসি চ্যাম্পিয়নদের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেন ডি মারিয়া। এছাড়া এক গোল দেন চোট থেকে সেরে ওঠা কিলিয়ান এমবাপে। অন্তিম মুহূর্তে দলের শেষ গোলটি দেন মাউরো ইকার্দি।
