ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের একজন জওয়ানের মৃত্যুর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে ভারতে মামলা দায়ের করেছে বিএসএফ। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
ঐ খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের একজন সীমান্তরক্ষীর গুলিতে বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান সিং (৫১) নিহত এবং রাজবীর যাদব নামে আরেকজন জওয়ান আহত হন। মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, আমরা বিএসএফের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। মামলা নথিভুক্ত হয়েছে এবং তদন্ত চলছে। বিএসএফের কর্মকর্তারাও জানিয়েছেন, বিজিবির বিরুদ্ধে মামলা হয়েছে।
