রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ণাঢ্য উত্সবের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় দিবস ২০১৯ উপলক্ষ্যে ক্যাম্পাস ও বিভিন্ন ভবন আলোকসজ্জা করা হয়েছে। সকাল ৯টা ১০মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হবে। এ বছর ক্যাম্পাসের ৯টি ব্যান্ডদল শিল্পীদের নিয়ে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে।
