ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহকে বহনকারী একটি হেলিকপ্টার প্রবল বৃষ্টির মধ্যে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। গতকাল শনিবার মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নাশিকের ওজার বিমানবন্দরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। ২১ অক্টোবর মহারাষ্ট্র রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ছিল ওই নির্বাচনের শেষ প্রচারণার দিন। শেষ দিনের প্রচারণায় অংশ নিতে আহমেদনগরের আকোলেতে যাচ্ছিলেন অমিত শাহ। -এনডিটিভি
