সোবহানবাগ ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রাবাস মিলনায়তনে শনিবার বিকালে সোবহানবাগ-তল্লাবাগ ইউনিটের উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর সালাহউদ্দিন আহমেদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাবাগান থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাধু এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল। এ সময় আরো উপস্থিত ছিলেন আবুল কালাম, অধ্যাপক বেলাল হোসেন ভুঁইয়া, ফয়সাল আকবর কাজল, সেলিমুর রহমান, জাকিউদ্দিন লিটন, লাকি আহমেদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
