হলিউড টিম যখন বাংলাদেশে

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:১৯

হলিউড হয়তো পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, কারণ আকৃতি ও পরিমাণগত দিক থেকে সে খেতাবটি বলিউডের দখলে। কিন্তু হলিউডের চলচ্চিত্রসমূহ আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে হওয়ার সুবাদে বিশ্বের সকল দেশেই কমবেশি অনুসারি রয়েছে হলিউড থেকে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের। আর তাই বিশ্ব চলচ্চিত্র শিল্পের হাল-হকিকত জানতে, সবার আগেই চোখ দেওয়া হয় হলিউডের দিকে। সকল শ্রেণি, পেশা, বয়স, লিঙ্গের মানুষের রুচিবোধ ও পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখেই নিত্য-নতুন কনসেপ্টের চলচ্চিত্র নির্মিত হয় হলিউডে। কিন্তু এসব চলচ্চিত্রের শুটিং যদি হয় বাংলাদেশে তাহলে আমাদের আগ্রহ যে কতটা বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে শুটিং হওয়া দুটি আলোচিত ও প্রশংসনীয় চলচ্চিত্রের গল্প নিয়ে এই আয়োজন—