অস্ট্রেলিয়ার সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি সম্বলিত পৃথক দু’টি ডাকটিকিট সরকারিভাবে প্রকাশ করেছে। ডাক টিকিটের মূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়ার সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে বলে গতকাল মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
