গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার নারায়ণগঞ্জ জেলা রাইজিং সান ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা সোনালী অতীত ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। ৭০-৮০ দশকের জাতীয় পর্যায়ের একাধিক খেলোয়াড় এই ম্যাচে অংশ নেন। নারায়ণগঞ্জ জেলা ৩-২ গোলে স্বাগতিক কুষ্টিয়া জেলা একাদশকে হারিয়ে জয়ী হয়। খেলাটি পরিচালনা ছিলেন প্রধান রেফারি আব্বাস আলী, সহকারী রেফারী মাহবুবুর রহমান ও টুটুল।
