ফটো ক্যাপশন

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:১৩

ওয়ালটন কারখানায় বিভিন্ন উত্পাদন ইউনিট পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনসহ অন্যরা

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি রাজধানীর একটি হোটেলে করপোরেট প্রধান কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তার সঙ্গে ব্যাবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জানুয়ারি ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্যাবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনাসহ ব্যবসায়িক বিভিন্ন দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা এবং ২০২০ সালের ব্যাবসায়িক পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা নর্থ জোনের উদ্যোগে ‘আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা’ সম্প্রতি ব্যাংকের সাভার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লাহ ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহ. শহীদুল্লাহ কায়সার

০০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: (এমটিবি) সম্প্রতি মনোহরদী, নরসিংদীতে ব্যাংকের ১১৫তম শাখার উদ্বোধন করেছে। এমটিবির পরিচালক, মো. আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন। এছাড়াও এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস, সৈয়দ রফিকুল হোসেন এবং গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন