বাংলাদেশের বাজারে এলো বিশ্বমানের বেলামে বিস্কুট

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:১৪

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এলো প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেলামে। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেলামে ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. এ. মল্লিক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুস সাকিব মল্লিক, চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার। সংবাদ সম্মেলনে এস এ মল্লিক বলেন, বেলামে যাত্রা শুরু করছে ডাইজেস্টিভ, এনার্জি গো এবং ক্রিমো বিস্কুট দিয়ে। পরবর্তী সময়ে বাজারে আরো আসছে ক্রাশ, ট্রু মারি, সুইট ব্লেজ, ডিঙ্গো, ক্রিম ক্র্যাকার এবং সোডা ক্র্যাকার নামের সব বিস্কুট।—প্রেস বিজ্ঞপ্তি