ঢাকার তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকার বাসিন্দা আমি। গত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত যথাক্রমে ২২৯ ইউনিট, ২৮৮ ইউনিট ও ২৮১ ইউনিটের বিল নিয়মমতো পরিশোধ করে এসেছি। কিন্তু জনৈক মিটার রিডারের হঠাত্ কী হলো বুঝলাম না—৫৫২১৫ ইউনিট থেকে ৫৫৮৮৩ ইউনিট দেখিয়ে ৬৬৮ ইউনিটের বিল ৫০৩০ টাকা তিনি সেপ্টেম্বর মাসের ৮ তারিখে প্রেরণ করেছেন। যা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে আমার পক্ষে পরিশোধ করা অসম্ভব ব্যাপার। সংশ্লিষ্ট অফিসে কমাতে গেলেও তারা বিল কমিয়ে দিতে অপারগতা প্রকাশ করেছেন। আমার জিজ্ঞাসা— এভাবে আনুমানিক ভিত্তিতে বেশি রিডিং দিয়ে গ্রাহককে হয়রানির মধ্যে ফেলে দেওয়ার কী কারণ থাকতে পারে। এমন ভূতুড়ে বিদ্যুত্ বিল করারই বা কী অর্থ, জানাবেন তেজগাঁ ডিপিডিসি কর্তৃপক্ষ?
শামসুল করীম খোকন
কাস্টমার নম্বর ১৬৪৫৯৭৪৭, তেজগাঁও, ঢাকা
