ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অ্যালকোহল ডিটেক্টর চালু করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের খাটিহাতায় বিশ্বরোড হাইওয়ে পুলিশ দিনভর অ্যালকোহল ডিটেক্টর দিয়ে বাস-ট্রাক ও মাইক্রোবাস চালকরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছেন কী না তা পরীক্ষা করে। এ সময় ২০/২৫ জন গাড়িচালককে অ্যালকোহল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। তবে কোনো চালককে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়নি।
