কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে শনিবার রাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তারা হলো:জেলা শহরের বত্রিশ এলাকার খোকন মিয়া এবং মণিপুর ঘাট এলাকার মো. আবু সালাম। তাদের কাছ থেকে ২৯৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
