সাপাহারে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৪

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা

সাপাহারে রুমী নামের এক গৃহবধূর লাশ শনিবার রাতে উদ্ধার করা হয়। উপজেলার বিদ্যানন্দী বাহাপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে রুমীকে ডাকাতের দল শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেন স্বামী নজরুল ইসলাম। নিহত গৃহবধূর বাবা রমজান আলী দাবি করেন, তাদের মেয়েকে জামাই নজরুল হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি চুরি কিংবা ডাকাতির কোনো ঘটনা নয়। স্বামীর দ্বারাই ঘটনাটি ঘটতে পারে, তবে সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উন্মোচিত হবে।