সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৪

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে জেলে পনির শেখকে ১ মাস এবং আহাদুল ইসলামকে ২০ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান।

অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়।