তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ উপজেলায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে তারাগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিপ্লব কুমার সরকার।
তারাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল বারী মণ্ডলের সভাপতিত্বে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, রংপুরের অতিরিক্তি পুলিশ সুপার ফজলে এলাহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সদস্য আতিয়ার রহমান প্রমুখ।
