মেলান্দহে কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৫

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহে রবিবার সকালে ঘামাইর গাছ থেকে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কাঠমিস্ত্রি রহমতুল্লাহের নিজ বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বদিকে ঝিনাই নদীর তীরবর্তী চর চন্দ্রা গ্রামের চারণভূমির একটি গামাইর গাছের ডাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। রহমতুল্লাহ ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আইজল শেখের ছেলে।

ইউপি সদস্য লালন শেখ জানিয়েছেন, রহমতুল্লাহ একাধিক বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। আগের দুই স্ত্রী ও তিন সন্তানকে রেখে আরেক বিয়ে করে। এ ব্যাপারে দ্বিতীয় স্ত্রী খালাতো বোন সাবিনা আদালতে মামলা দায়ের করেছে। বাবা আইজল শেখ জানান, শনিবার ঢাকার উদ্দেশ্যে ভাবকী বাজারের বাসস্ট্যান্ডে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে রহমতুল্লাহর লাশ পাওয়া যায়।

সদর থানার ওসি সালেমউদ্দিন জানান, হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।