টাঙ্গাইল প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য একাব্বর হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, প্রক্টর ড. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
